​কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৩:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৩:৩৭:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
মোঃ জাকারিয়া হোসেন 


কুড়িগ্রামের উলিপুরে অটোচালক নুর আমিন (৪০) ট্রাক্টরের আঘাতে মারা গেছেন। এই ঘটনার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কুড়িগ্রাম) সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ এবং নারু বর্মণ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিন মারা যান। গুরুতর আহত শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]