খানজাহানের মাজারে কুমিরের শিকার যখন ‘কুকুর’ প্রকৃত ঘটনা কী

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৩:২০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৩:২০:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলীর মাজারে পুকুরের ঘাটে পড়ে থাকা একটি কুকুর নিয়ে যাচ্ছে কুমির। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই রীতিমতো চলছে, আলোচনা ও সমালোচনা। তবে সেদিন কী ঘটেছিলো।

ভিডিওতে দেখা যায়, ঘাটের সিঁড়িতে পড়ে আছে একটি কুকুর। যার দিকে এগিয়ে আসছে একটি কুমির। কাছে আসার পর কুকুরকে কামড়ে ধরে ডুব দেয় কুমির। পুকুরপাড়ে বসে এমন দৃশ্য দেখছেন দর্শনার্থীরা। কেউই এ কুকুর উদ্ধারে যায়নি। সবাই দেখছেন। ঘটনাটি প্রত্যক্ষ করেও সেখানে থাকা লোকজনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে প্রকৃত ঘটনা হচ্ছে, কুকুরটি তিনচার দিন ধরেই আক্রমণাত্বক ছিলো। মাজার এলাকায় বিভিন্ন লোকজনের ওপর আক্রমণ করে বসতো। এমন পরিস্থিতিতে স্থানীয়দের ধাওয়ার কবলে পড়ে কুকুরটি চলে আসে পুকুরের সিঁড়িতে।

এ বিষয়ে মাজারের পাশের বাসিন্দা রাসেল জানান, কুকুর কুমিরকে কেউ খেতে দিছে এটা সত্য নয় কুকুরটি যেকোন ভাবে মাজারের সিঁড়িতে গিয়েছে কুমির ও একই সময় ঘাটে এসেছে তাই এই ঘটনা ঘটেছে।

মাজারের মহিলা খাদেম বিনা বলেন, এই কুকুরটি একটি পাগল কুকুর সে মাজারে এলাকায় বিভিন্ন লোককে আক্রমণ করছে, এই তিন চার দিন যাবত আমরা এটা দেখছি। কুকুরটিকে কেউ কুমিরের খাবার হিসেবে সামনে দেয়নি, বিভিন্নভাবে মানুষ ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন জানান, জেলা প্রশাসক আমাকেসহ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছে। আমরা বিষয়টি যাচাইবাছাই করছি এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলতে পারব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]