দুই দিনের সফরে লালমনিরহাটে আসার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০১:৪৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০১:৪৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দুই দিনের সফরে লালমনিরহাটে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ত্রাণমন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার সময় সৈয়দপুর বিমানবন্দরে কিছুটা অসুস্থবোধ করলে এয়ারযোগে আবারও ঢাকার উদ্শেদে সৈয়দপুর বিমানবন্দর থেকে রওয়ানা দেন তিনি।


তবে সর্বশেষ খবরে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত ও ভালো আছেন। তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]