ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১২:২২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১২:২২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ।

ভ্যান্স শুক্রবার এয়ার ফোর্স টুতে ওয়াশিংটন ত্যাগ করেন। তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এরআগে শুক্রবার ইসলামাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল।
ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের কালিবাফ এবং এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলী বাঘেরি কানি এবং শনিবার ইসলামাবাদে ইতোমধ্যে উপস্থিত থাকা অন্যান্যরা।

পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]