খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরি, আটক ৫

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনায় ট্যাংক লরি থেকে অকটেন পাচারের সময় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের ১০ হাজার টাকা জরিমানা ও চোরাই তেল জব্দ করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন।

শুক্রবার অকটেন পাচারের সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা ও বিল্লাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালিশপুরের পদ্মা অয়েল কোম্পানির ডিপোর ভেতরে অবস্থানরত একটি ট্যাংক লরি মাগুরার একটি পেট্রোল পাম্পের জন্য তেল বহন করছিল। এ সময় সেই ট্যাংক লরি থেকে ড্রামে করে তেল চুরি করছিলেন আটকরা। পরে তাদের এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা আটক করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]