মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাট ও নগরীর দামকুড়া থানার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| তবে এসব ঘটনায় জড়িত মাদক কারবারিরা পালিয়ে গেছে|
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল চারঘাট থানার রাওথা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা ও ৩০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়|
এর আগে রাত সাড়ে ১২টায় চরমাজারদিয়া বিওপি’র একটি দল দামকুড়া থানার বরেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ২৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ১০ বোতল টাসকোরেক্স কফ সিরাপ এবং ১ বোতল চকো কফ সিরাপ জব্দ করা হয়| একই রাত ২টায় ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে|
বিজিবি জানিয়েছে, পলাতক কারবারিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে| জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি|#