​বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:১৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:১৩:৫৪ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় রোবিনা আক্তার (৩৮) ও তার ছেলে মো. রিফাত (২৫)কে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রোবিনা আক্তার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং মো. রিফাত তার ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাব সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]