​ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ নারী ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেপ্তার

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:২৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:২৯:২৪ অপরাহ্ন
 
​মোঃ অপু খান চৌধুরী।। 
 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি এবং সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 
​পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। এসআই আরিফুর রহমান ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) গ্রাম থেকে মোসাঃ কাজল রেখা (৩৬) নামের এক নারীকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
​গ্রেপ্তার হওয়া কাজল রেখা উপজেলার সাহেবাবাদ গ্রামের নসু মিয়ার মেয়ে। বর্তমানে তিনি গোপালনগর এলাকায় তাঁর স্বামীর বাড়িতে থাকতেন।
​একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও ২ গ্রেপ্তার
 
পৃথক অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. রিপন খান ও জান্নাতী বেগম। তাঁদের দুজনের বিরুদ্ধেই দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় (সিআর-১১৭/২৫) মামলা রয়েছে। তাঁরা উপজেলার দালদুল গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নন্দীপাড়া এলাকায় ব্যবসায়িক সূত্রে বসবাস করতেন।
 
​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদিকে পরোয়ানাভুক্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ ও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]