​মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা ও লাঞ্ছনা; থানায় অভিযোগ।

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৪২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:৪২:১৮ অপরাহ্ন

মেহেদী রাকিব 
উপজেলা প্রতিনিধি


ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সজীব মোল্লা নামে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সজীব মোল্লা জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার মনপুরা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে মনপুরা মডেল ফার্মার মালিক পলাশ ফরাজির কাছে পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজীব মোল্লা। এসময় কোনো কারণ ছাড়াই পলাশ ফরাজি ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

​প্রতিবাদ করলে সজীব মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে আটকে রাখা হয় এবং লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]