নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে র্যাব-১৩, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এর যৌথ ভ্রাম্যমাণ আদালতে ০২ টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন দোকানে ভোজ্য তেলের মজুতের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম বৃদ্ধি করে।
র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ০৯/০৪/২০২৬ তারিখ সকাল ১০.৪০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ধারা অনুসারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ০২ টি প্রতিষ্ঠান ১। জুনায়েদ স্টোর এর মোঃ জুনায়েদ হোসেনকে ৫,০০০/- টাকা এবং ২। কামাল স্টোর এর মোঃ কামাল হোসেনকে ১৫,০০০/- সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা হয়।
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।