নিজজ্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমারে র্যাব-১৩, রংপুর, উপজেলা প্রশাসন, ডোমার এবং নীলফামারী সেনা ক্যাম্পের যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- টাকা জরিমানা
নীলফামারীর ডোমারে র্যাব-১৩, রংপুর, উপজেলা প্রশাসন, ডোমার এবং নীলফামারী সেনা ক্যাম্পের যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- টাকা জরিমানা
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৯/০৪/২০২৬ তারিখ দুপুর ০১.০৫ ঘটিকা হতে দুপুর ০২.১৫ ঘটিকা পর্যন্ত সিপিসি-২, নীলফামারী,র্যাব-১৩, রংপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডোমার এবং নীলফামারী সেনা ক্যাম্প কর্তৃক নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন বাজারে যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৯ , ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৫২, ৪৫, ১৫ ধারা মোতাবেক ভেজাল খাদ্য সংরক্ষণ করে বিক্রি, অবৈধভাবে পলিথিন সংরক্ষন, অবৈধভাবে সয়াবিন তৈল মজুত করায় ০৩ টি প্রতিষ্ঠান ০১। মেসার্স ফারুক ট্রেডার্স এর মোঃ রেজাউল করিমকে ১,০০,০০০/-টাকা, ০২। মেসার্স শহিদুল এন্ড সন্স এর মোঃ মহিদুল ইসলামকে ৫০,০০০/- টাকা এবং ০৩। ব্যবসায়ী মোঃ সাবেদ আলীকে ৫০,০০০/- টাকা সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।