কুড়িগ্রামের রৌমারীতে ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৫৭:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:৫৭:৪৩ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর ফুলবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোঃ সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৪৫ মিনিটে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের একটি টিম।
 
পরিদর্শক আবু নায়েম কাজী মোঃ নুরুন্নবীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার শোবার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ সোহেল মিয়া চর ফুলবাড়ী গ্রামের মোঃ শাহা আলমের ছেলে। পরে তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
 
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]