বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৪১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৪১:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে বিরোধী দলের জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল। সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য... বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]