​সিরাজদিখানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৪০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৪০:১১ অপরাহ্ন

নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার

“মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজারে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, মাদকের কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড এসআই মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]