লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: ইরানের পার্লামেন্ট স্পিকার

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৩৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:৩৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান অংশ ছিল লেবানন। লেবাননে ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রেক্ষাপটে তিনি বলেছেন, এ চুক্তির যেকোনো লঙ্ঘন ভয়াবহ পরিণতি বয়ে আনবে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এবং পুরো 'প্রতিরোধ অক্ষ' (রেজিস্ট্যান্স অ্যাক্সিস) এই যুদ্ধবিরতির একটি অবিচ্ছেদ্য অংশ।


তিনি আরো বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে এবং এর প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]