খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৭:৪৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৭:৪৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ওয়াসিম আকরাম (২৮)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া আক্তার (২৫)কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর আজ এ রায় দেওয়া হয়। এ সময় আদালত মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং আসামির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]