নিজস্ব প্রতিবেদক
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬)গুলশান বিশ্ববিদ্যালয়ের কর্ডোভা সেমিনার হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রীতি সমাবেশ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, আপ্যায়ন এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাসমিয়া মোসলেহউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং এমআইইউ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কনভেনর জহীন মাহবুব।
সেমিনারে বক্তারা শিক্ষা ও গবেষণার বিকাশ, সমসাময়িক সাহিত্যচর্চা এবং ভাষা অধ্যয়নের বহুমাত্রিক দিক নিয়ে আলোকপাত করেন।
একই সঙ্গে তারা এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণামুখিতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।