​কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৬:০১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৬:০১:৫৮ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন| তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন| রাজশাহী সার্কিট হাউজে রাতযাপন করবেন|


মন্ত্রী পরদিন শনিবার (১১ এপ্রিল) সকাল দশটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন|

ওইদিন সন্ধ্যা পৌঁনে সাতটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]