নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
মারানার মেয়র জন পোস্ট বলেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলে আগুন ধরে যায়।
শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মারানা পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় আর কেউ আহত হননি এবং অন্য কোনো বিমান এই দুর্ঘটনায় জড়িত ছিল না।
এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির মতে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি ‘পাইপার পিএ-৩২’ মডেলের।