স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধ।।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জের কর্মকর্তাদের সমন্বয়ে পূর্ব জয়পুর গ্রামে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় ফটিক মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ফটিক মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।