লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল পাকিস্তান

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:১৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:১৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিরতির পর লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আরো হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

যুদ্ধবিরতির চুক্তির পরই ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে একদিনে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলের এই কর্মকাণ্ড এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে এবং এটি আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’

পাকিস্তান দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, ট্রাম্প প্রশাসন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ইরান সতর্ক করে বলেছে, লেবাননের ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকলে এই যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে।

এই সপ্তাহান্তে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আলোচনায় অগ্রগতি হবে, নাকি সংঘাত আবার শুরু হবে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বিশ্ব ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]