নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করছে।
বুধবার এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, ‘লেবাননে চলমান সামরিক তৎপরতা যুদ্ধবিরতি এবং অঞ্চলে স্থায়ী ও সমন্বিত শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টার জন্য বড় হুমকি।’ তিনি সব পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছে। রাজধানী বৈরুত যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র বোমাবর্ষণের শিকার হয়েছে।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, ইসরাইল জানায় যে লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপের দাবি করেছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুদ্ধবিরতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বেসামরিক প্রাণহানির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।’ তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।
এর আগে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি লেবাননে ‘ভয়াবহ মাত্রার হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।