নিষেধাজ্ঞার পর ফের খুলল আল-আকসা মসজিদ

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১০:২২:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১০:২২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের ৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার খুলে দেওয়া হয়েছে জেরুজালেমের আল-আকসা মসজিদ। জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ বুধবার সন্ধ্যায় এ কথা জানায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই আজ বৃহস্পতিবার ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

 
জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ জরুরি অবস্থা ও নিরাপত্তাব্যবস্থার অজুহাতে ৪০ দিন বন্ধ রাখার পর বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ থেকে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ কোনো সংখ্যাগত বিধিনিষেধ ছাড়াই পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
 

নিষেধাজ্ঞা চলাকালীন, ইসরাইলি বাহিনী মসজিদের চারপাশে কঠোর সামরিক ব্যবস্থা আরোপ করে এবং জেরুজালেমের পুরাতন শহরের ফটকগুলো বন্ধ করে দেয়।

নিষেধাজ্ঞার সময় তথাকথিত ‘মন্দির’ সমর্থক গোষ্ঠীগুলো ইহুদিদের পাসওভার উৎসবের সুযোগ নেয়, যা ২ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলে। এই সুযোগে তারা আল-আকসা মসজিদে হামলা চালানোর জন্য উসকানি দেয় এবং এর ভেতরে কোরবানির অনুষ্ঠান করার আহ্বান জানায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]