কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:৫৯:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:৫৯:৪৯ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি:
 
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৮  এপ্রিল) দুপুরে উপজেলার চিরাপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত করেন।
 
 
 
অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন, কাউখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার।  মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য  বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করা এবং বেকারী খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের অপরাধে ১টি বেকারী ও ১টি মুদি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে কাউখালীর থানার এসআই দীপক বালার নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]