নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীতে গুলিতে মো: শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি বাবু (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা কান্ডে র্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|
| রাজধানীর কদমতলী থানাধীন চেয়ারম্যান বাড়ী এলাকায় ভিকটিম মো: শাহিন ব্যাপারী (২৭) একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলো| গত ২২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৪০ ঘটিকার সময় আসামি বাবু (৪০)’সহ অপরাপর আসমিগণ পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে ভিকটিম শাহিন’কে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় গুলি করে| পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করে| চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম শাহিন’কে গত ২৬/১১/২০২৫ তারিখে মৃত ঘোষণা করে|
ঘটনার পর ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় মামলা নং- ৩২, তারিখ- ২৩/১১/২০২৫ খ্রি., ধারা- ৩২৬/৩০৭/১৪৩/৩৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়| মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন|
এরই ধারাবাহিকতায় গতকাল ০৭/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামী বাবু (৪০), পিতা- মন্টু খান, সাং- কাকালদি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে| গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|