রাজধানীর মুগদা হতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যমানের ৮৮ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:১০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:১০:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

রাজধানীর মুগদা হতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যমানের ৮৮ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে *অদ্য ০৮/০৪/২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার মুগদা এলাকায়* অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *অদ্য ০৮/০৪/২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.১৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার মুগদা থানাধীণ মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৫২,০০০/-(তিন লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৮ বোতল ফেনসিডিলসহ ০১ জন* মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে| গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১| *মো: লিয়ন মিয়া (২৪),* পিতা- মো: মুসা মিয়া, সাং- মুন্সিপাড়া, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম বলে জানা যায়|

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় ডিএমপি, ঢাকার মুগদাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]