​লালমনিরহাট সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত।

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন ধবলগুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৮) নামে এক বাংলদ্শেী নিহত হয়েছে। বুধবার ভোর রাতে ঐ সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা ।

একটি সূত্র জানায় একদল চোরাকারবারী ভারতীয় গরু পারাপারে চেষ্টা করলে এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৮) নিহত হয়।

পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মরাদেহ ভারতে নিয়ে যায়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে আলোচনার লক্ষে পতাকা বৈঠকের প্রস্তুতি চলমান রয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]