​ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক।

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৪:৪৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক কাটলা ও দাইনুর সীমান্ত এলাকায় মালিকবিহীন ১ লক্ষ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।

গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৮,০০০/- (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা। 

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) লে. কর্ণেল মোহাম্মাদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, আমি দায়িত্ব ভার পাওয়ার পর সীমান্ত এলাকায় চোরাচালন দমনে সকল বিওপির দায়িত্বরত কমান্ডারদেরকে সর্তক করে দিয়েছি। সীমান্তে কোন প্রকার মাদক পাচার, নারী ও শিশু পাচার বন্ধকল্পে কঠোর হস্তে দমনের নির্দেশ প্রদান করেছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]