দক্ষিণ লেবাননে আরো সেনা মোতায়েন ইসরাইলের

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:২২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:২২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরাইল। মঙ্গলবার ৯৮তম ডিভিশনটি ওই অঞ্চলে পাঠানো হয়েছে।


আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। তবে লেবাননের ভূখণ্ডে ইসরাইলের অনুপ্রবেশ কতদূর বাড়বে তা এখনো স্পষ্ট নয়।


সেনাবাহিনীর তথ্যানুযায়ী, আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন দক্ষিণ লেবাননে কার্যক্রম চালাচ্ছিল। নতুন ৯৮তম ডিভিশন যুক্ত হওয়ায় মোট পাঁচটি ডিভিশন এখন মোতায়েন রয়েছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, এই ডিভিশন ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে’ এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি দূর করতে সহায়ক হবে।

 
দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজার তুলনায় বেশি জটিল, যা ইসরাইলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হলো হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রামগুলোকে সামরিক কাজে ব্যবহার করা।

 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে, যা সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরও সামরিক অভিযান অব্যাহত রাখার কথা অন্তর্ভুক্ত। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই কৌশলকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]