কালবৈশাখী ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে বজ্রপাত ও ঝড়-বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। আজও দেশের ৮টি বিভাগে কালবৈশাখীর আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়েছে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে কালবৈশাখীসহ বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমে এসেছে।

আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২ দশমিক ৮।

আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]