শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:৫৭:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:৫৭:১৭ পূর্বাহ্ন
‎
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে যানজট, চুরি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
‎
‎মঙ্গলবার বিকেলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা হেডকোয়ার্টার্স হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ ইমতিয়াজ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্যাম্পের কার্যক্রম ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
‎
‎ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ক্যাম্প স্থাপনের পর থেকে অলিপুর এলাকায় যানজট, চুরি ও ছিনতাই অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় অলিপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পটি স্থাপন করা হয়, যা এখন কার্যকর ভূমিকা রাখছে।
‎
‎মতবিনিময়কালে ডিআইজি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎ক্যাম্প স্থাপনের পর অলিপুর শিল্পাঞ্চলে যান চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]