সমাজের যেকোনো মানুষের দুর্দিনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় -মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

গত (৪ এপ্রিল) শনিবার রাত সাড়ে নয়টার সময় বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের হাওলাদার বাড়ি নিবাসী মোসা: রিনা পারভিনের বসবাসরত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তাদের টিনশেড ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, পোশাক, কাগজপত্র, মূল্যবান সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


হটাৎ বিপর্যয়ে পরিবারটির সদস্যরা প্রাণ নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হতে সক্ষম হলেও সর্বস্ব হারিয়ে তারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ধ্বংস হয়ে যায়।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ (৭ এপ্রিল) মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন এবং রিনা পারভিনের সাথে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন।


ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন সমাজের যেকোনো মানুষের দুর্দিনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।


তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দেশের যেকোনো বিপদ মুসিবতে জামায়াতে ইসলামী তার সার্মথ্য অনুসারে কাছে থাকার চেষ্টা করে। যখন আমাদের উপর চরম জুলুম নির্যাতন চলছিলো তখনও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের সহায়তা করছি। বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে দাঁড়াবে। আল্লাহ হয়তো আপনাদের জন্য আরও উত্তম কিছু রেখেছেন। ধৈর্য ধারণ করুন, আমরা সবাই মিলে আবার আপনার ঘর পুনর্গঠনে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।


সবশেষে তিনি অসহায় রিনা পারভিনের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন এবং সেই সাথে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন দশের লাঠি, একের বোঝা। আমরা সবাই মিলে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে তাদের এই শোক কাটিয়ে ওঠা সম্ভব।


স্থানীয়রা জানান, বিধবা রিনা পারভিন দুই সন্তানের জননী। তিনি তার ভাইয়ের আশ্রয়ে থাকেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে শোক ও সহমর্মিতার সুর ছড়িয়ে পড়েছে।


এসময় মাওলানা বাবর-এর সাথে আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, মহানগর জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন, চরকাউয়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]