​কেন্দুয়ায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:১৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১১:১৭:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু সাদেক ভুইয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলের দিকে  উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবু সাদেক ভুইয়া পিজাহাতী গ্রামের মৃত কাজিম উদ্দীন ভুইয়ার ছেলে।

নিহতের ছেলে আলমগীর জানান, তার চাচা ফিরোজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার আসরের নামাজের সময় চাচা ফিরোজ মিয়া ও চাচাতো ভাই জোনাঈদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা তার বাবার ওপর হামলা চালায়। অভিযোগ করা হয়, জোনাঈদ তার বাবার বুকে ঢিল নিক্ষেপ করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মোঃ গোলাম মোস্তফা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]