হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে: ধর্মমন্ত্রী

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৫:২৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৫:২৫:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

 
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নত এক প্রশ্নে এ তথ্য জানান।


ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]