স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান-কে কলমাকান্দা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক পুলিশ সালামি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিক হোসেন-এর নেতৃত্বে জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে।
পরে অফিসার ইনচার্জের কক্ষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা।
মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্টদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।