নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লিয়াকত (৩৮)’কে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লিয়াকত (৩৮)’কে ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৬/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯.১৫ ঘটিকায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লিয়াকত (৩৮), পিতা-শেখ আতিয়ার, গ্রাম-গফুর মাতুব্বর ডাংগী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ লিয়াকত(৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মামলা নম্বর-০৮, তারিখ-০৮/০৬/২৩, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(০১) এর ১০(ক)-এর ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি। উক্ত মামলায় তাকে ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানাও করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত শেখ লিয়াকত (৩৮) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সিআর নং- ১৯৭/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।