ঈশ্বরগঞ্জে জমি নিয়ে উত্তেজনা, নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৫১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৫১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারার নোটিশ জারি করেছে আদালত।

জানা যায়, জাটিয়া মৌজার বিআরএস খতিয়ান নং ৪৪, হাল দাগ নং ৩০৯৩-এর মোট ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় প্রথম পক্ষের আজিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং: ঈশ্বরগঞ্জ-৫১৮, তারিখ: ০৬/০৪/২০২৬)।

৬ এপ্রিল ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জারি করা নোটিশে সংশ্লিষ্ট পক্ষদের বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, দখল গ্রহণ বা কোনো ধরনের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেন, পরিস্থিতি যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতির দিকে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া আদালত ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি), ঈশ্বরগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নোটিশে আরও বলা হয়েছে, দ্বিতীয় পক্ষকে আগামী ১০ মে ২০২৬ তারিখে আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। আদালতের এই আদেশের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]