বকশীগঞ্জে কামালপুর রুটে ১,৭৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৫:০৯ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধি 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম ইয়াবার গুড়াসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ০৬/০৪/২০২৬ ইং তারিখে বকশীগঞ্জ থানাধীন তিনানীপাড়া এলাকায় বকশীগঞ্জ টু কামালপুর মহাসড়কের ওপর এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির সরাসরি তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের গৌরিপুর গাইয়ালবাড়ি এলাকার মোঃ নাজমুল হাসান (২৯), ৯নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকার মোঃ মানিক মিয়া (৩২) এবং একই ওয়ার্ডের নওহাটা এলাকার মোঃ আলমগীর হোসেন (২৮)। গ্রেফতারকৃত তিন ব্যক্তিই শেরপুর সদর থানার বাসিন্দা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]