বিলাইছড়ির ধুপ্যাচরে বর্ষবরণে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৩৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৩৭:১৬ অপরাহ্ন

বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিঝু, বিষু, সাংগ্রাই রঙে রাঙুক প্রাণ, বাঁচুক আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মান।” প্রতিপাদ্যকে সামনে রেখে  রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর গ্রামে বর্ষবরণ উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

ধুপ্যাচর যুব সমাজ ও পাড়াবাসী কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউপি’র সদস্য রিতা চাকমা ও জ্যোতিময় চাকমা, পাড়ার কার্বারী জগৎ জ্যোতি চাকমা, স্থানীয় মুরুব্বি সাথোয়াই মার্মা, দিলীপ কুমার তঞ্চঙ্গ্যা প্রমূখ। এসময় সভার সভাপতি অতিথিবৃন্দদের নিয়ে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। পরে ঐতিহ্যবাহী একটি ঘিলে খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়। 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ এপ্রিল ফুল বিঝুতে ঐতিহ্যবাহী ফুল ভাসানো এবং  এক আনন্দ র‌্যালীও অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামসহ আদিবাসী জনগোষ্ঠীর সর্ববৃহৎ সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, সাংক্রান, সাংলান, পাতা, বিহু উৎসব তথা বর্ষবরণ উৎসব। এই উৎসবকে একেক সম্প্রদায় একেক নামে ডাকে। চাকমা ভাষায় বিঝু, মার্মা ভাষায় সাংগ্রাই, ত্রিপুরা ভাষায় বৈসু, তঞ্চঙ্গ্যা ও গুর্খা ভাষায় বিষু, ম্রো ভাষায় চাংক্রান, খিয়াং ও খুমী ভাষায় চাংলান, সাঁওতাল ভাষায় পাতা এবং অহমিয়া ভাষায় বিহু। তবে যে যেনামেই ডাকুকনা কেন মূল বিষয়বস্তু এক ও অভিন্ন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]