​বুড়িচংয়ের নিমসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ তেল মজুদে জরিমানা

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:২৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:২৫:১১ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউজের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রনি  ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালত জব্দ করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়ার পারভেজ মবিল হাউজের মালিক রনি  দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অতীতেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]