নরসুন্দরের লালসা পড়েছে নারীর উপর,থানায় অভিযোগ।

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১০:০৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১০:০৯:৪১ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে বিষ্ণুপুরের নারীর উপর কুনজরসহ আপত্তিকর ভিডিও ধারনের অভিযোগ উঠেছে  এক নরসুন্দর বিরুদ্ধে। অভিযুক্ত ঐ নরসুন্দর নাম ছকিমুদ্দীন মিয়া।তিনি ঐ ইউনিয়ন বুজরুক হাজীপুর নয়াপাড়া গ্রামের মৃত কাকরু মিয়া ছেলে। স্হানীয় বিচিবাড়ি এলাকায় নরসুন্দর ব্যবসা করেন।ভুক্তভোগী ঐ নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
লিখিত অভিযোগ উল্লেখ রয়েছে নরসুন্দর ছকিমুদ্দীন বাড়ি আর ভুক্তভোগী নারীর বাসা এক সঙ্গে।প্রায় সময়  ঐ নারীর বাড়ির  গোসলখানায়,গোসল ও কাপড় ধুতে  গেলে লম্পট ছকিমুদ্দীন দেয়ালের উপর দিয়ে উঁকি মারে দেখে।পরে মুঠোফোন ধারন করার চেষ্টা করে। ভুক্তভোগী নারী তার উকি মারা দেখে ফেললে ছকিমুদ্দীন সটকে পড়ে। ঐ নারী আরো অভিযোগ করেন,এর আগেও কয়েকবার লম্পট ছকিমুদ্দীন এ ধরনের নোংরা কাজ করেছিল।তখনও থানায় অভিযোগ করেছিলাম।তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হয়নি। আমি একজন অসহায় এতিম মেয়ে।আমি  লম্পট ছকিমুদ্দীন কঠিন  বিচার চাই। 
 
নাম প্রকাশ না করার শর্তে নয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন,ছকিমুদ্দীন বিষয়ে এর আগেও ভুক্তভোগী নারী একই অভিযোগ করেছিল।তাদের বাসা এক সঙ্গে হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। 
 
অভিযুক্ত নরসুন্দর বলেন,আমি বাসায় ঘুঘু পাখি পুষি।পাখিগুলো আমার বাসার দেয়ালে উপরে উঠলে অনেক সময় উপরে থাকে।তা নামাতে গেলে তারা মনে করে আমি তাদের গোসল করা দেখি।
 
বদরগঞ্জ থানার এএসআই আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগী ঐ নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে নরসুন্দর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]