হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের আছারতলী তাফহীমূল কোরআন দাখিল মাদ্রাসায় গর্জনিয়া জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে সোমবার ৬ এপ্রিল সকাল ১০ টার সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেনারেল হাসপাতালে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,এমডি ও ডিএমডিসহ হাসপাতালের পরিচালক বৃন্দরা এ ক্যাম্পের উদ্বোধন করেন।
৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
এ মেডিকেল ক্যাম্পে কয়েক শত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
জেনারেল হাসপাতালে চেয়ারম্যান বদিউল আলম,ভাইস চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,এমডি ডা:মো: গরিবেনেওয়াজ, ডিএমডি এরশাদ ও ডা: শাকিবসহ পরিচালক বৃন্দরা বলেন,
আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে।
যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।