বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:০৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:০৭:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।


সোমবার মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে সরকারের সাথে বোয়িং-এর চুক্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।


পল রিঘি বোয়িং-এর ন্যারো বডি এয়ারক্রাফট (বিশেষত ই৭৩৭ সিরিজ) লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী যত দ্রুত সম্ভব বোয়িং-এর লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]