‎নবীগঞ্জে অবৈধ পাহাড় কাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৪৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৪৩:১৫ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে
পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার রাত অনুমান ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধন মিয়ার ছেলে ছালেহ আহমেদকে আটক করা হয়।
‎
‎পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ঘটনাস্থলে একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]