ইরানি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেসম্যান

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৫:৪৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৫:৪৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন কংগ্রেসম্যান ইরানি বংশোদ্ভূত ইয়াসমিন আনসারি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনা করেছেন।

 
সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন আমরা এক কোটি মানুষের শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালাচ্ছি?

আনসারি লিখেছেন, শরীফ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির মতোই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসংখ্য প্রকৌশলী তৈরি করেছে, যারা পরে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কিছু সবচেয়ে সফল প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

সিলিকন ভ্যালি হল সানফ্রান্সিসকো শহরের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বিখ্যাত প্রযুক্তি অঞ্চল, যেখানে বিশ্বের অনেক শীর্ষ প্রযুক্তি কোম্পানির অবস্থান।।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]