র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘সুফিয়ান’ ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৫৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৫৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে কিশোরী
ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘সুফিয়ান’ ১২ ঘন্টার মধ্যে

গ্রেফতার


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন
সুজাতপুর গু”ছগ্রাম এলাকার বাসিন্দা। বিবাদী সুফিয়ানও একই এলাকার বাসিন্দা। ঘটনার
দিন গত ২১/১১/২০২৫ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১৩.০০ ঘটিকার সময় ভিকটিম বিবাদীর
বসত ঘর সংলগ্ন টিউবওয়েলে পানি আনতে গেলে বিবাদী ভিকটিমের মুখ চেপে ধরে
জোরপূর্বক তার বসত ঘরে নিয়ে কাপড় দিয়ে ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে ঘরের দরজা
জানালা বন্ধ করে তার ই”ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর ভিকটিম কান্নাকাটি
করলে বিবাদী প্রতারণার আশ্রয় গ্রহণ করে তাকে বিবাহের আশ্বাস দেয় এবং ঘটনাটি
কাউকে না বলার জন্য হত্যার হুমকি দেয়। ভিকটিম প্রাণের ভয়ে কাউকে কোন কিছু বলেনি।

পরবর্তীতে বিবাদী ভিকটিমকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার হুমকি দেখিয়ে তার বসত ঘরে
নিয়ে একাধিকবার ধর্ষণ করে। কিছু দিন অবিবাহিত হওয়ার পর ভিকটিমের শারীরিক অব¯’ার
পরিবর্তন দেখে ভিকটিমের মাতা তাকে জিজ্ঞাসা করলে ভিকটিম তার মাতাকে বিবাদী
কর্ত...ক জোরপূর্বক ধর্ষণের কথা জানায়। উক্ত ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে সুনামগঞ্জ
জেলার জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের
আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর

একটি আভিযানিক দল গত ০৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৩০ ঘটিকার
সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০৫/০৪/২০২৬ খ্রি. ধারা- নারী ও শিশু
নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১); এর মূলে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে
কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে
গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারক...ত আসামি- সুফিয়ান (৩০), পিতা- আবুল কাশেম,
সাং- সুজাতপুর গু”ছগ্রাম, থানা- জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সুনামগঞ্জ জেলার
জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক
রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]