ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘলাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেসবুক পোস্টে তেল দেবে খবরে তেলে পাম্পে জড়ো হয়ে তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনের সড়কে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা।

সড়কের দুইপাশে ট্রাক,বাসসহ নানা পরিবহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলরত যাত্রীরা। পরে পুলিশ ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মোটরসাইকেল চালকরা বলেন, ফেসবুকে পোস্ট পেয়ে মধ্যরাত থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছি, সকালে পাম্পের লোকজন বলে তেল নেই। ফেসবুক পোস্ট ভুয়া আমরা বুঝতে পারি নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিওনি যে আজ সকালে তেল দেবে। এরা কোথা থেকে খবর পেল তা এরাই ভালো জানে। তবে হ্যাঁ, তেল আসার কথা ছিল, গাড়ি এখনো আসেনি। এই বিষয় নিয়ে তারা পাম্পের সামনে হট্টগোল করছে। এটা অন্যায় আর জুলুম ছাড়া অন্য কিছু না।
 
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুকে পোস্ট দেখে ঝর্ণা পাম্পের সামনে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করেছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এখন যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]