রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৪৮:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৪৮:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ‎

‎ঘটনাটি ঘটেছে রোববার ৬ এপ্রিল ভোর রাতে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফরনগর গ্রামের সুজনের মাছের ঘেরে। এতে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক সুজন দাবি করেছেন।

তিনি জানান, রোববার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। সোমবার ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।

‎তিনি আরও বলেন, ‘এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমার পথে বসার উপক্রম হয়েছে।

‎ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

‎এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]