বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
এলাকায় ছুরি, মাদক সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিক্ষোভ মিছিল করেন একাধিক জনপ্রতিনিধি। এসময় তাদের সাথে কয়েকশত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
রবিবার (৫ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন। এসময় একই ইউনিয়নের বর্তমান মেম্বার আবুল কালাম সহ ইউনিয়নের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।
চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, মাদক, চুরি সহ বিভিন্ন অপরাধ আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সব নিয়ন্ত্রণে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মিছিলটি করেছি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চর ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ধন মিয়ার গরু চুরি করতে গিয়ে একই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রুহান হাতানাতে ধরা পরে। এসময় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক জানান, গরু চুরির জন্য একজনকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে দিয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রীয়াধীন রয়েছে।।