পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১১:৫৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১১:৫৬:২১ পূর্বাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ও নৌবিহার ২০২৬’ এর আয়োজন। এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

 
শনিবার (৪ এপ্রিল) শিবচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ‘ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার ২০২৬’ অনুষ্ঠিত হয়। 'শিবচর সাংবাদিক পরিবার' ব্যানারে তারা এই আয়োজন করেন। সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে শিবচর উপজেলার পদ্মা নদীর মাঝ চরে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পদ্মা নদীতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,সমাজকর্মী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


নৌবিহারে আয়োজক সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া,পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী নৌবিহার আয়োজন করার অন্যতম উদ্দেশ্য। দিনব্যাপী এ আয়োজনে ছিলো নৌভ্রমণ, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার অনুষ্ঠানে উপস্থিত এক ঝাঁক সাংবাদিক নেতাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গনি চৌধুরী,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) এর সভাপতি ও মানবকন্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক খুরশিদ আলম,সময় টেলিভিশন-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এমএ মান্নান মিয়াসহ মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিক।

নৌবিহার অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা তাদের বক্তব্য বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সাংবাদিকতার চেয়ে এক শ্রেণির ‘দলদাস’ তৈরি হয়েছে,যা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তবে আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে।এই সুবাতাস যেন বিশুদ্ধভাবে প্রবাহিত হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আর কোনো স্বৈরশাসক বা ফ্যাসিস্ট দেখতে চাই না। একই সঙ্গে দলদাস সাংবাদিকতারও অবসান চাই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস নিয়েই সাংবাদিকতায় আসতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]